রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দু’দিনে ২ হাজার ৫৫০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ এসব মামলা দায়ের করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৬৪টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ২২২টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬২টি ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫৫টি মামলা হয়েছে।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২০টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৬১৯টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬০টি ও ট্রাফিক-গুলশান বিভাগে ১৯৭টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৮৬৫টি গাড়ি ডাম্পিং ও ৪৯৮টি গাড়ি রেকার করা হয়েছে। সূত্র : বাসস



