মগবাজারে ছিনতাই : গ্রেফতার ৩

ছিনতাইয়ের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর তিনজনকে গ্রেফতার করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
ছিনতাইয়ের ভিডিও ফুটেজ
ছিনতাইয়ের ভিডিও ফুটেজ |ইন্টারনেট

রাজধানীর মগবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে শিক্ষার্থীর কাছ থেকে মানিব্যাগ, মোবাইলসহ ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন সোহেল, জীবন ওরফে হৃদয় ও শামীম।

ছিনতাইয়ের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিনজন পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ ও টাকা উদ্ধারসহ ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তেজগাঁও গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতার তিন ছিনতাইকারীর প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।