রাজধানীতে কিশোর গ্যাংসহ গ্রেফতার ১৭৫

মিরপুর মডেল থানা ৫০ জন, পল্লবী থানা ২৪ জন, কাফরুল থানা ১৫ জন, শাহআলী থানা ১৬ জন, দারুস সালাম থানা ৪৪ জন, ভাষানটেক থানা ১০ জন ও রূপনগর থানা ১৬ জনকে গ্রেফতার করে।

নয়া দিগন্ত অনলাইন
কিশোর গ্যাংসহ গ্রেফতার ১৭৫
কিশোর গ্যাংসহ গ্রেফতার ১৭৫ |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ ১৭৫ জন গ্রেফতার।

জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (১২ মে) মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এর মধ্যে মিরপুর মডেল থানা ৫০ জন, পল্লবী থানা ২৪ জন, কাফরুল থানা ১৫ জন, শাহআলী থানা ১৬ জন, দারুস সালাম থানা ৪৪ জন, ভাষানটেক থানা ১০ জন ও রূপনগর থানা ১৬ জনকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বাসস