মিরপুর বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৫৩

মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে মিরপুর থানা থেকে ৪৫ জন, শাহ আলী থানা থেকে ১৭ জন, পল্লবী থানা থেকে ২০ জন, কাফরুল থানা থেকে ২৪ জন, দারুস সালাম থানা থেকে ২২ জন, রূপনগর থানা থেকে ১০ জন এবং ভাষানটেক থানা থেকে ১৫ জন রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) |সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এসব তথ্য জানান। এর আগে, রোববার (১৩ সেপ্টেম্বর) এসব অভিযান পরিচালনা করা হয়।