রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসী যোসেফের সহযোগী যুবলীগ নেতা মো: শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনসহ (৪০) চারজনকে গ্রেফতার করেছে র্যাব-২।
গ্রেফতারকৃত অন্যরা হলেন- মো: গুড্ডু (৩৮), মো: শফিকুল ইসলাম (৪৮) ও মো: সেলিম (৩২)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ -এর একটি আভিযানিক দল ২৪ জুলাই তাদের গ্রেফতার করে। র্যাব-২ -এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গ্রেফতাদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানা, আদাবর থানা, তেজগাঁও থানা ও মোহাম্মদপুর থানায় একটি করে হত্যা মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।



