রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত যুবক

শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী থানার মহাখালী সাততলা বস্তি এলাকায় মোহাম্মদ জামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আহত জামাল হোসেন বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির সাবেক সেক্রেটারি তিনি।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আহত জামালকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

আহতকে নিয়ে আসা মো: সজল জানান, আমার ভাই বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির সাবেক সেক্রেটারি ছিলেন। মহাখালী সাততলা বস্তির বক্ষব্যাথি হাসপাতালে চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে অজ্ঞাত দু’জন মুখোশ পরে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেয়।

তিনি আরো জানান, আমার ভাই মহাখালীর বক্ষব্যাধি স্টাফ কোয়াটার থাকেন। বাবার নাম মৃত মুন্নাফ আলী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক হোসেন জানান, গুলিবিদ্ধ হয়ে জামাল নামের এক ব্যক্তি ঢামেকে এসেছেন, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।