রাজধানীর কদমতলীর মুরাদপুরে একটি ভবন থেকে পড়ে মোহাম্মদ সেলিম (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ অগাস্ট) দুপুরে দিকে লাশ উদ্ধার পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, আমরা সকাল ৯টার দিকে খবর পেয়ে কদমতলীর মুরাদপুরের একটি বাসার সামনে পাকা রাস্তার ওপরে রক্তাক্ত অবস্থায় নিহত সেলিমের লাশ দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, আশপাশে লোকজনের মাধ্যমে জানতে পারি নিহত সেলিম কদমতলী মুরাদপুর সকাল সাড়ে ৬টার দিকে সাত্তার মিয়ার বাড়িতে চুরি করার জন্য উপরে উঠার সময় তিন তলার কার্নিশ থেকে নিচে পড়ে মাথার পেছন সাইডে আঘাত পেয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত সেলিম কুমিল্লা জেলার তিতাস থানার কদমতলা এলাকার মরহুম হালিম মিয়ার ছেলে। বর্তমানে তিনি কদমতলীর উত্তর মুরাদপুর ৩৪১ নম্বর বাসায় তাকে পালনকারী বাবা আনোয়ার মিয়া ও মা রাবেয়ার সাথে থাকতেন।



