ডেমরা থানা থেকে লুট হওয়া ৫টি গ্রেনেড উদ্ধার করল র‌্যাব

শুক্রবার রাতে র‌্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেনেডগুলো উদ্ধার করে।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
উদ্ধারকৃত গ্রেনেড
উদ্ধারকৃত গ্রেনেড |নয়া দিগন্ত

রাজধানীর ডেমরা এলাকা থেকে জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পাঁচটি গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০ সদস্যরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ৩টায় র‌্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেনেডগুলো উদ্ধার করে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, ঢাকার ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার থেকে বনশ্রীগামী সড়কের পার্শ্বে একটি স-মিলের বিপরীতে ড্রেনের পাশ থেকে থানা হতে লুট হওয়া ধাতব লিভারযুক্ত পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র‌্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র‌্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। র‌্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরো একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।’