রাজধানীতে দেশীয় পিস্তলসহ ‘সন্ত্রাসী গ্রুপ চুয়া সেলিম’র ম্যানেজার আটক

‘আটক হওয়া মো: টিপু সন্ত্রাসী গ্রুপ চুয়া সেলিমের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
দেশীয় পিস্তলসহ ‘সন্ত্রাসী গ্রুপ চুয়া সেলিম’র ম্যানেজারকে আটক করা হয়
দেশীয় পিস্তলসহ ‘সন্ত্রাসী গ্রুপ চুয়া সেলিম’র ম্যানেজারকে আটক করা হয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা থেকে দেশীয় পিস্তলসহ ছিনতাইয়ে অভিযুক্ত ‘সন্ত্রাসী গ্রুপ চুয়া সেলিম’র ম্যানেজার মো: টিপুকে (২৭) আটক করেছে র‌্যাব-২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ছিনতাইয়ের প্রস্তুতির সময় র‌্যাব তাকে আটক করে।

সোমবার (৬ জুলাই) র‌্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

র‌্যাব জানায়, আটক হওয়া মো: টিপু সন্ত্রাসী গ্রুপ চুয়া সেলিমের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বাসস