ঢাকায় হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার

তিনি আরো জানান, কে বা কারা ওই স্থানে নবজাতকের লাশটি ফেলে গেছে তা এখনো আমরা জানতে পারিনি। তবে আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক
ঢামেক হাসপাতালের ডেইলি বেসিকের একজন স্টাফ ময়লা ফেলতে গিয়ে প্রথমে বিষয়টি দেখতে পান
ঢামেক হাসপাতালের ডেইলি বেসিকের একজন স্টাফ ময়লা ফেলতে গিয়ে প্রথমে বিষয়টি দেখতে পান |প্রতীকী ছবি

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক নম্বর গেটের বিপরীত পাশে ময়লার ডাস্টবিন থেকে এক দিন বয়সী একটি নবজাতকের (মেয়ের) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ( ৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ রায়হান জানান, আমরা খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে যাই। সেখানের এক নাম্বার গেইটের বিপরীত পাশে ডাস্টবিনের ভেতরে প্লাস্টিক ব্যাগের ভেতরে মোড়ানো নবজাতকটিকে পড়ে থাকতে দেখি। পরে আইনি প্রক্রিয়ায় শেষে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়। এর আগে, ঢামেক হাসপাতালের ডেইলি বেসিকের একজন স্টাফ ময়লা ফেলতে গিয়ে প্রথমে বিষয়টি দেখতে পান।

তিনি আরো জানান, কে বা কারা ওই স্থানে নবজাতকের লাশটি ফেলে গেছে তা এখনো আমরা জানতে পারিনি। তবে আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।