রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো: আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় শোয়েব, আরমান ও নয়ন নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আদাবর থানা পুলিশ।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হত্যার ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। বাসস



