সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪১৮ জন গ্রেফতার

এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৯৮ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪২০ জন রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪১৮
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪১৮ |নয়া দিগন্ত গ্রাফিক্স

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৪১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৯৮ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪২০ জন রয়েছে।

শুক্রবার (১১ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে এক হাজার ৪১৮ জন আসামিকে গ্রেফতার করেছে।

এ সময় দু’টি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটার গান, ৫৬ রাউন্ড কার্তুজ, চার রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি বার্মিজ চাকু ও দু’টি চাকু জব্দ করা হয়েছে। বাসস