খিলক্ষেতে ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেফতার

উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, গতকাল রোববার বিকেল ৫টা ১০ মিনিটে খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
গ্রেফতার
গ্রেফতার |সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এসব তথ্য জানান।

গ্রেফতাররা হলেন মোছা: ছালমা বেগম লাকি (৪৮) ও মো: আব্দুর রহিম (৫৪)।

তিনি জানান, গতকাল রোববার বিকেল ৫টা ১০ মিনিটে খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদককারবারি চক্রের সদস্য এবং তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে খিলক্ষেত থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।