রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাজারীবাগ থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
শুক্রবার (৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ইমন হোসেন বাবু, হৃদয়, মো: ফিরোজ, সিয়াম, আতিকুল, নাইম, আনোয়ার, শাহআলম, মো: কাইয়ুম, মো: সাজু, মো: স্বাধীন, মো: সালমান, মো: হাকিমুল গাজী, আমানউল্লাহ, তারা মিয়া, মো: সিয়াম ও ফরাজী।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। বাসস



