ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মো: হারুনুর রশীদ (২২), আজিজুল ইসলাম আশিক (২৫), মো: রাব্বী (১৮), মো: কাউছার (২৫), মো: জাহাঙ্গীর আলম (৩৪), মো: সোহেল রানা ওরফে সিটিসেল সোহেল (৩২), মো: মেজবাহ হাসান অয়ন, মো: আলামিন, মো. জনি হোসেন (৩৫), মো: সাইফুল ইসলাম ওরফে চাঁন (৩১), শাওন (২৭), তাপস জয়ধর (২৮), সুমন মিয়া ওরফে কাইলা সুমন (৪৪), মো: কাউছার মিয়া (৩৪), মো: রনি (২৮), মো: মুন্না (২৪), তামিম সিকদার (২৪), আরিফ মোড়ল কাল্লু (২৮), কাসেম (২৮), শাহাদাত হোসেন (৩৫), মোছা. হেনা আফরোজ (৪৫), মো: শরিফ ওরফে মোহন, মতিউর রহমান সূর্য, মো: আরফিন মুন্না, টিশা (২৩), আব্দুর শুকুর (৫২), সুমন আহমেদ সবুর (৩২), মো: রবিউল ইসলাম ওরফে রহমত উল্লাহ (১৮), মো: আব্দুল্লাহ কাইয়ুম মোতা ও কাইয়ুম (২৫), মো: জুয়েল (২১), মো: মিলন (৩৮), মো: হাসান সরকার (৪৫), মো: আবরার রহমান (২৮), মো: বেলাল হোসেন (২৬), শাহরিয়ার খান (২৫), মো: হাবিবুর রহমান সাদ্দাম (২৯), মো: আলমগীর হোসেন আলভী (২৬), মো: তানভীর হোসেন (২৪), মো: মহসিন (৪২), শাওন ওরফে ল্যাংড়া শাওন (২৮), মো: পলাশ (২৭), মনির শেখ (৪০), মো: সাগর (২৬), রেদোয়ান ইসলাম ওমর (২০), মো: আসিফ (২৬), মো: সাইদুল ইসলাম (৩৩), মো: ইমন (২১), মো: মামুন (১৯), সাইমুন (২২), এস এম শিহাব উজজামান (২৫), মো: মনসুর (২২), আফসার উদ্দিন তুহিন ওরফে মেহেদী হাসান রাজু (৩২), মো: জাবের ওরফে জনি (২১), মো: আজিম (২৫), মো: রিপন ওরফে রিংকু (৪০), মো: মাইনুল হাসান (৩২), মো: আশিক (২০), মো: আব্দুল (২০), মো: গিয়াস উদ্দিন (৪৭), নুর ইসলাম (৪৮), মো: আনিছ (৫০), মো: ইয়াছিন সরদার (৩৫), মো: আবু নাহিদ (২৬), মো: মাসুদ রানা (৪৮), মো: আনোয়ার হোসেন (৩২), মো: হাসান (২০), মো: ইয়াছিন (২৭), মো: জুলহাস ওরফে সাবু (২২), মো: ইন্তাজ (২১), মো: সাগর মিয়া (২২), মো: ওসমান (৪৪), মো: মাসুম (৩২) ও আইনের সহিত সংঘাতে জড়িত চারজন শিশু।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় সাতজন, শেরেবাংলা নগর থানায় ছয়জন, মোহাম্মদপুর থানায় ৩৬ জন, আদাবর থানায় ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঁচজন ও হাতিরঝিল থানায় আটজন রয়েছেন।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র : বাসস



