যাত্রাবাড়ীতে নারীর দুল নিয়ে পালানোর সময় গণধোলাইতে ছিনতাইকারী নিহত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার মেইন রাস্তায় এক নারীর কানের দুল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর সময় গণধোলাইয়ের শিকার হয়েছে অজ্ঞাতপরিচয় (৩৩) এক ছিনতাইকারী নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা মো: সবুজ মিয়া জানান, বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানায় এলাকায় রাস্তায় এক নারীর কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় জনগণ ওই যুবককে ধরে ফেলে। পরে ওই যুবক গণধোলাই শিকার হন এবং আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে ঢামেকের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেয়া হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, নিয়তের নাম পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।