পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৪ ঘণ্টায় মোট নয় শ’ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৫২৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৩৭৫ জন রয়েছে।
আজ শনিবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে নয় শ’ আসামিকে গ্রেফতার করেছে। এ সময় দু’টি বিদেশী পিস্তল, দু’টি দেশীয় এলজি, একটি এয়ারগান, একটি চাপাতি, দু’টি ধামা-দা, তিনটি ছুরি, দু’টি হাশুয়া, একটি চাকু এবং একটি কাটর জব্দ করা হয়েছে।
সূত্র : বাসস



