পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন মামলার এবং ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৩৭৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪১৪ জন রয়েছে।
বুধবার (৯ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।
এ সময় চার রাউন্ড ১২ বোর শটগানের লিট বল কার্তুজ, একটি পাইপগানের পিস্তল, তিনটি চাপাতি, দু’টি চাকু, একটি দেশীয় তৈরি অকেজো এলজি, একটি পাইপগান, একটি দেশীয় পিস্তল, এক রাউন্ড গুলি, পাঁচটি ককটেল সাদৃশ্য বস্তু ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।



