নাটোরের লালপুরে পদ্মা নদীতে ৩০০০ মিটার কারেন্ট জাল ধ্বংস করেছে মৎস্য বিভাগ।
বুধবার (১৩ মে) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান।
অভিযানকালে ২২টি চায়না দুয়ারি জাল এবং ৩০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে বিধি মোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তিনি জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



