ছাত্রশিবিরের উদ্যোগ

গৌরীপুরে জুলাই শহীদ স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট

এই খেলার মধ্য দিয়ে এক উৎসবমুখর প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের খেলাগুলো শেষ হয়েছে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
গৌরীপুরে জুলাই শহীদ স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট
গৌরীপুরে জুলাই শহীদ স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর প্রথম রাউন্ডের খেলাগুলো সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) ১ম রাউন্ডের সর্বশেষ খেলা শাহগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

এ খেলায় ৩নং অছিন্তপুর ইউনিয়ন একাদশ বনাম ৫নং সহনাটি ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। এ খেলায় অচিন্তপুর ইউনিয়ন একাদশ ১-০ গোলে জয় লাভ করে।

প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার সভাপতি সালেহীন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর যুব বিভাগের সেক্রেটারি এস. এম. জুবায়ের হোসাইন, ৩নং অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব জায়দুর রহমান, গৌরীপুর সরকারি কলেজ শাখার সভাপতি মফিদুল হাসান রাহাত, সরকারি কলেজ শাখার সেক্রেটারি সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম উপজেলা শাখার সেক্রেটারি শাহ্ মোহাম্মদ অলিউল্লাহ, সাবেক সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাইতুল মাল সম্পাদক মোস্তফা কামাল, মুক্তাগাছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, ছাত্রশিবির অচিন্তপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি আরাফাত হাসান শুভ, ৫নং সহনাটি ইউনিয়ন শাখার সভাপতি মোবারক হোসাইন এবং ছাত্রশিবির উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

প্রথম রাউন্ডের সর্বশেষ খেলার মধ্য দিয়ে এক উৎসবমুখর প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের খেলাগুলো শেষ হয়েছে।

উল্লেখ‌্য, এই টুর্নামেন্টে ১০টি ইউনিয়ন, একটি প্রতিষ্ঠান ও পৌরসভাসহ মোট ১২টি টিম অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটি উপজেলার ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে, ভেন্যু তিনটি হচ্ছে- গৌরীপুর খেলার মাঠ, রামগোপালপুর খেলার মাঠ, শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালক জাকারিয়া হাসান।