দলীয় নেতাকর্মীদের সুবিধা থাকবে, তবে আইনের বাইরে নয়: আইনমন্ত্রী

আইনমন্ত্রী বলেন, “আমরা (বিএনপি) ক্ষমতায় আছি। নিশ্চয়ই আমাদের নেতাকর্মীরা কিছু সুবিধা পাবেন। তবে এমন কোনো সুবিধা দেয়া হবে না, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করলে তা হয়তো তার ব্যক্তিগত লাভ হতে পারে, কিন্তু তার কর্মকাণ্ডের দায় সরকার নেবে না।”

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সরকার দলীয় কোনো সিন্ডিকেট চায় না। দলের নেতাকর্মীরা কিছু সুবিধা পেতে পারেন, তবে এমন কোনো সুযোগ দেয়া হবে না, যাতে সরকারের বদনাম হয়।

শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “আমরা (বিএনপি) ক্ষমতায় আছি। নিশ্চয়ই আমাদের নেতাকর্মীরা কিছু সুবিধা পাবেন। তবে এমন কোনো সুবিধা দেয়া হবে না, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করলে তা হয়তো তার ব্যক্তিগত লাভ হতে পারে, কিন্তু তার কর্মকাণ্ডের দায় সরকার নেবে না।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মনিরুল ইসলাম হিটু, শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

পরে আইনমন্ত্রী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

বিকেলে তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া, গোবিন্দপুর ও সাধুহাটি বাজারে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।