মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে ৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার চরপাকেরদহ পশ্চিমপাড়া ও বাংলা বাজার এলাকার বাসিন্দা নিজাম ও সুজন।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে ৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।



