পুলিশের বিশেষ অভিযান

চন্দনাইশে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেফতার ৬

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও যুবলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chandanaish
চন্দনাইশে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেফতার ৬
চন্দনাইশে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেফতার ৬ |নয়া দিগন্ত

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও যুবলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে।

সোমবার (২২ জুন) রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক এসএম দিদারুল ইসলাম সিকদার।

গ্রেফতাররা সন্ত্রাস বিরোধী আইনে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আবু জাফর (৫৭) নিয়মিত মামলা ও গ্রেফতারি পরোয়ানা মূলে অন্যান্য আসামিরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মো: এহসান প্র: বুলু (৩১), নারী ও শিশু নির্যাতন মামলায় তারেকুর রহমান (১৯) ভূমি ও অপরাধ মামলায় আবদুল মান্নান(৬১), সি আর মামলায় মো: জামাল উদ্দিন ও রাজীব নাথ(৩৬)।

গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে চালান দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক এস এম দিদারুল ইসলাম সিকদার।