হাতিয়ায় অবৈধ ইটভাটা কর্তৃপক্ষকে জরিমানা

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের নেতৃত্বে উপজেলার জাহাজমারা ইউনিয়নের মেসার্স এম এফ এফ ব্রিকসে এ অভিযান পরিচালিত হয়।

Location :

Hatia
হাতিয়ার জাহাজমারায় অনুমোদহীন ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত
হাতিয়ার জাহাজমারায় অনুমোদহীন ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত |নয়া দিগন্ত

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর হাতিয়ায় অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের নেতৃত্বে উপজেলার জাহাজমারা ইউনিয়নের মেসার্স এম এফ এফ ব্রিকসে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুয়ায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাহাজমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুম বিল্লার মালিকানাধীন মেসার্স এম এফ এফ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, “পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রমও চলমান রয়েছে।”