পীরগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরের পীরগাছা উপজেলার ব্রাহ্মণীকুন্ডায় (আমা পাইকোর) এলাকায় দ্রুতগতিতে আসা ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ের (৩০) এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা গেছেন।

Location :

Pirgachha
পীরগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত
পীরগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত |নয়া দিগন্ত

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

রংপুরের পীরগাছা উপজেলার ব্রাহ্মণীকুন্ডায় (আমা পাইকোর) এলাকায় দ্রুতগতিতে আসা ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ের (৩০) এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা গেছেন।

এলাকাবাসী জানান, রোববার (১৫ ফেব্রুয়ারি) এশার আজানের একটু আগেই এই ঘটনা ঘটেছে। এলাকাবাসী ট্রাকটি আটক করে রেখেছেন।

তবে স্থানীয় বাসিন্দা মো: রানা সরকার বলেন, যুবকটির বাড়ি পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের ধাপগাছ গ্রামের আমজাদ হোসেনের চতুর্থ ছেলে এবং যুবকটির নাম মো: মোকসেদ আলী। তিনি সাতদারগা দাখিল মাদরাসার ইংরেজি প্রভাষক