মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া

‘ভাষা আন্দোলনে অধ্যাপক গোলাম আযমের অবদান অনস্বীকার্য। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস ছিলেন। তিনি তমদ্দুন মজলিসের সাথে জড়িত ছিলেন, যা ভাষা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সংগঠন ছিল। তিনি ভাষা আন্দোলনের সময় দু’বার গ্রেফতার হন।’

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
কুমিল্লায় মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা
কুমিল্লায় মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা |নয়া দিগন্ত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মোগলটুলিস্থ মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

এ সময় কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘ভাষা আন্দোলনে ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমের অবদান অনস্বীকার্য। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস ছিলেন। তিনি তমদ্দুন মজলিসের সাথে জড়িত ছিলেন, যা ভাষা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সংগঠন ছিল। তিনি ভাষা আন্দোলনের সময় দু’বার গ্রেফতার হন।’

সভায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর নায়েবে আমির মুহাম্মদ মুছলেহ উদ্দিন, মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুব বিভাগের সভাপতি কাজী নজির আহম্মদ, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, আমির হোসেন ফরায়েজী, এজিএস শহীদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ ভাষা সৈনিকদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।