নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |নয়া দিগন্ত

নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ উল্লা নামে এক কৃষক নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) রাতে ঢাকা-নোয়াখালী মহাসড়কে মজুমদার হাটে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ উল্লা উপজেলার নরোত্তমপুর গ্রামের ওয়াজীদ ব্যাপারি বাড়ির অলি আশ্বাদের বড় ছেলে।

জানা গেছে, বেগমগঞ্জ চৌরাস্তার দুই কিলোমিটার উত্তরে মজুমদার হাটে রোববার সন্ধা ৭টায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ উল্লা (৮০) নামের এক কৃষক আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেয়ার পথে রাত ১টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মোটরসাইকেলের আরোহী আনিসুর রহমান আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতলে ভর্তি করা হয়।