কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালকের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন নামে এক লাটাহাম্বা চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালকের মৃত্যু
কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালকের মৃত্যু |নয়া দিগন্ত

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন নামে এক লাটাহাম্বা চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন।

রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, কালীগঞ্জ উপজেলার এএমবিএম ব্রিক্সের একটি ইঞ্জিন চালিত লাটা হাম্বা গাড়ি ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে যায়। ইট নামিয়ে ফেরার পথে গাড়িটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই গাড়ির চালক আলাউদ্দিন নিহত ও হেল্পার গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় একটি মামলা হয়েছে।