গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদককারবারি আটক

গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদককারবাকে আটক করা হয়।

মো: সেলিম রেজা, গোপালগঞ্জ

Location :

Gopalganj
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ |নয়া দিগন্ত

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিচ ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির চার লাখ ৫৫ হাজার টাকা ও মাদক পরিবহনে একটি গাড়ি জব্দ করা হয়।

বুধবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে জেলা শহরের এলজিইডি মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন গোপালগঞ্জ জেলার শীর্ষ মাদককারবারি উজ্জল মোল্লা ও তার সহযোগী ওয়াসিম মোল্লা।

দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বিপুল পরিমাণ মাদকের চালান আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের এলজিইডি মোড়ে ভোররাতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সাদা রঙের একটি মাইক্রোবাস তল্লাশি করে উজ্জল ও তার সহযোগী ওয়াসিমকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে প্রথমে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এরপর তাদের গাড়িতে থাকা একটি লাগেজের ভিতর থেকে প্রায় ৫৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

পুলিশ সুপার আরো জানান, তারা দীর্ঘদিন বিভিন্ন সময় গাড়ির নাম্বার প্লেট পরিবর্তন করে মাদক চোরাচালানের কাজে ব্যবহার করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ তারা জানায়, কক্সবাজার থেকে তারা ব্যক্তিগত গাড়িতে করে সকল মাদক গোপালগঞ্জে নিয়ে আসেন।