মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাল্টিপারপাস হলরুম মাঠে সপ্তাহব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
মেলা উদ্বোধন উপলক্ষে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এম এ কাদের, অফিসার ইনচার্জ মো: হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, জামায়াতের উপজেলা আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রভাবক মো: আশরাফুর রহমান খান, শিক্ষার্থী শাওন ও মুক্তদির প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের মাদকমুক্ত জীবন গঠনে বিজ্ঞান চর্চা জরুরি বলে জানান।
বক্তারা বলেন, হাওরাঞ্চলের শিক্ষার্থীরা বিজ্ঞানে পিছিয়ে রয়েছে। এখানকার অধিকাংশ শিক্ষার্থী ১০ম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান পড়ে। এসএসসি পাস করে আনার্স নিয়ে পড়ে। যা বর্তমান সময়ে যথাযথ নয়। হাওরাঞ্চলের অনেক শিক্ষার্থী রয়েছে যারা অনেক মেধাবী। তাদের সাইন্স নিয়ে পড়াশোনা করলে এ অঞ্চলে বিজ্ঞানের অভূতপুর্ণ সাফল্যের বিজ্ঞান সমৃদ্ধ মেধা তৈরি হবে।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে শিক্ষার্থীরা তাদের আবিষ্কৃত উদ্ভাবন মেলায় প্রদর্শন করেন।
আলোচনা শেষে মেলা ঘুরে দেখেন অতিথিরা।
পরে সেরা স্টল নির্বাচন করে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



