সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Nagarkanda
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ |নয়া দিগন্ত

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আজিজুল হকের সমর্থকদের সাথে বিএনপি নেতা ও সালথা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জয়নুল আবেদীন সাখাওতের অনুসারীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে সোনাপুর বাজারে আজিজুল হকের সমর্থক টুকু মাতুব্বর ও মোসলেম মাতুব্বরের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজিজুল হকের সমর্থকদের অভিযোগ, তাদের লোকজনকে জোরপূর্বক অন্য দলে ভেড়ানোর চেষ্টা ও হামলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জয়নুল আবেদীন সাখাওত। তার দাবি, তার চাচাতো ভাইয়ের সাথে টুকু মাতুব্বরদের বিরোধের জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।