কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ইউসুফ মোল্লা টিপু শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন-সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও নিয়মিত দায়িত্ব পালন করবেন।
ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘মহান সৃষ্টি কর্তার নিকট শুকরিয়া আদায় করছি। আমার উপর কুমিল্লা সিটি করপোরেশনের অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবো। কুমিল্লা নগরীর উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো।’
উল্লেখ্য, ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার মানবিক সংগঠন ‘বিবেক’ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত রয়েছে।



