নড়াইলে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৬

সংঘর্ষে বিএনপির বিদ্রোহী কলস প্রতীকের প্রার্থী মনিরুল ইসলামের সমর্থক সৈয়দ আতিয়ার রহমান, সৈয়দ মাহিন আলী, সৈয়দ রেন্টু আলী, সৈয়দ খেজির আলী ও সৈয়দ আইয়ুব আলী এবং ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের সমর্থক আশরাফুল শেখ আহত হয়েছেন।

Location :

Narail
নড়াইলে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়
নড়াইলে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয় |নয়া দিগন্ত

নড়াইল প্রতিনিধি

নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের বাগডাঙ্গা এলাকায় বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন আহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার হবখালী ইউনিয়নের বাগডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে বিএনপির বিদ্রোহী কলস প্রতীকের প্রার্থী মনিরুল ইসলামের সমর্থক সৈয়দ আতিয়ার রহমান, সৈয়দ মাহিন আলী, সৈয়দ রেন্টু আলী, সৈয়দ খেজির আলী ও সৈয়দ আইয়ুব আলী এবং ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের সমর্থক আশরাফুল শেখ আহত হয়েছেন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

এ বিষয়ে সদর থানার ওসি ওলি মিয়া বলেন, এখনো কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।