বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী নারী-পুরুষ

দু’বছর ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ৪৭ জন বাংলাদেশী নারী-পুরুষ। এদের মধ্যে ৪ নারী ও ৪৩ জন পুরুষ রয়েছেন।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী নারী-পুরুষ
বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী নারী-পুরুষ |নয়া দিগন্ত

দু’বছর ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ৪৭ জন বাংলাদেশী নারী-পুরুষ। এদের মধ্যে ৪ নারী ও ৪৩ জন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় বিএসএফ সদস্যরা বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে এদের সকলকে হস্তান্তর করেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, এক থেকে দুবছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে এরা সকলে ভারতের তামিলনাড়ুসহ বিভিন্ন এলাকায় যান। পরে সেদেশের পুলিশের হাতে এরা আটক হন। বিভিন্ন মেয়াদে সাজা শেষে এদেরকে তামিলনাড়ুর সালেমের আত্তূর ও ত্রিচি ক্যাম্প নামের একটি বেসরকারি শেল্টার হোমে আশ্রয় দেয়া হয়। পরে দু দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ সন্ধ্যায় তারা দেশে ফিরে এসেছেন। এদের সকলের বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায়।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে এদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। পরে থানা থেকে এদেরকে মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামের তিনটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে।

ফেরত আসারা হলেন- মো: আজিজুর রহমানের ছেলে আশিক শিকদার (২৭), মো: দেলোয়ারের ছেলে মো: তাজুল ইসলাম (২৯), মরহুম মো: আব্দুল হালিমের ছেলে মো: জীবন মিয়া, মো: জাবিন মিয়া (২৯), মো: দুদু মিয়া পাইকের ছেলে মো: সুজন মিয়া (২৪), মরহুম আব্দুর রহমানের ছেলে জাকির মন্ডল মো: জাকির মন্ডল (২৫), আব্দুল গাজীর ছেলে নাজির গাজী (৩১), মরহুম আব্দুল বাকীর ছেলে মো: উজ্জল হোসেন মো: উজ্জল হোসেন (৩৬), মো: মজিব ইসলাম উদ্দিনের ছেলে মো: সাকিব (২৮), মো: চাঁদ আলমের ছেলে মো. কামরুজ্জামান কাজল (৩৪), আলাউদ্দিনের ছেলে মো: ইব্রাহিম আলী (৩২), মো: মহসিনের ছেলে মাসুদ মিয়া (২৪), চন্দ্রা গাইনির ছেলে পলিন গাইনি (৩২), সালাম খাঁনের ছেলে মো: রহিম (২৩), মো: নূর আলীর ছেলে মো: রুহুল ইসলাম (৩২), মো: আবুল হোসেনের ছেলে মো: উদ্দিন (২৫), নূর ইসলাম সর্দারের ছেলে মো: ইসমাইল (৩১), খোরশেদ আলমের ছেলে মো: মাহরুপ বিল্লাহ সর্দার (৩১), মো: খোরশেদ আলমের ছেলে মো: ইসমাইল হোসেন (২১), মো: আলমগীর মোল্লার ছেলে জীবন মোল্যা (৩২), মো: সুলতান আলীর ছেলে মো: সান্টু আলী (৩২), মো: আলমগীর সরকারের ছেলে মো: নাঈম সরকার (২৩), সুরুজ মিয়ার মেয়ে তহমিনা (২৬), মো: আবু হাসানের মেয়ে মোছা: মরিয়ম (২৫), মো: বেলাল হোসেনের মেয়ে রাতুল খান (২৪), আব্দুল হোসেনের ছেলে আবু ইউসুপ (২৭), মরহুম বাচ্চা মিয়ার ছেলে আনোয়ার (৩০), দীন ইসলামের ছেলে রফিজ (২৬), মো: অথৈ আলীর ছেলে শহিদ প্রামাণিক (৩২), মরহুম জুলিয়াস হোসেনের মেয়ে সুরাইয়া আক্তার (২৪), মো: নূর কবিরের ছেলে মো: ইসমাইল হোসেন (৩২), আব্দুল জাব্বারের ছেলে আসাদুজ্জামান (৩১), আব্দুল মান্নানের ছেলে ইয়াছিন মিয়া (২৫), আব্দুল সাত্তারের ছেলে মো: ইকবাল হোসেন (২৩), বাবুল হাসানের ছেলে মো: শরিফুল ইসলাম (৩২), রুনাছং রানার ছেলে দিলীপ রানা (২৫), কুদ্দুস মোল্লার ছেলে শাহীন মোল্যা (৩৪), রেহাজুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ সুমন (৩২), মো: ইব্রাহিমের ছেলে মো: ইমরান হোসেন (৩৪), রাউল সরদারের ছেলে জেসান সরদার (৩২)।