গফরগাঁওয়ে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাখল নিগুয়ারি নামক এলাকায় ‘মেসার্স ভাই আর বোন ব্রিকস’ নামক একটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা
অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাখল নিগুয়ারি নামক এলাকায় ‘মেসার্স ভাই আর বোন ব্রিকস’ নামক একটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইটভাটাটির আংশিক ভেঙে দেয়া হয়।

বুধবার (১ এপ্রিল) ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদফতরের কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনিরের নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত ২০১৯)-এর আলোকে মোবাইল কোর্ট (ভ্রাম্যমান আদালত) পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদফতর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় পরিবেশ অধিদফতর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন উপস্থিত ছিলেন। জেলা পুলিশ, পাগলা থানা পুলিশ ও গফরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জেলা পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।