ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২

বুধবার সন্ধ্যায় বিশ্বরোড গোলচত্বর এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি পথচারী যুবককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পথচারী যুবক হৃদয় শেখ ছিটকে রেলিঙের সাথে আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
মোটরসাইকেলের ধাক্কায় দু’জন নিহত
মোটরসাইকেলের ধাক্কায় দু’জন নিহত |প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী হৃদয় শেখ (২০) ও সাকিব শেখ (২২) নামে দু’জন নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় শেখ ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের ইলিয়াস শেখের ছেলে। অপরদিকে নিহত মোটরসাইকেল আরোহী নগরকান্দা এলাকার সাকিব শেখ (২২) বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় বিশ্বরোড গোলচত্বর এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি পথচারী যুবককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পথচারী যুবক হৃদয় শেখ ছিটকে রেলিঙের সাথে আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া মোটরসাইকেল আরোহী সাকিবকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।