কুড়িগ্রামে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন যুগান্তরের ডিজিটাল বিজনেসের মো: নুরুল ইসলাম।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: আমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন মো: জাফরুল ইসলাম (শিক্ষক সদস্য), মো: মোখলেছুর রহমান (অভিভাবক সদস্য) ও সদস্য সচিব মোছা: শাহীনুর বেগম (প্রধান শিক্ষক বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়)।



