লংমার্চের সমর্থনে চকরিয়ায় ১১ দলের স্বাগত মিছিল

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চকরিয়া পৌরসভা শাখা ১১ দলের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।

Location :

Cox's Bazar
লংমার্চের সমর্থনে চকরিয়ায় স্বাগত মিছিল করে ১১ দল
লংমার্চের সমর্থনে চকরিয়ায় স্বাগত মিছিল করে ১১ দল |নয়া দিগন্ত

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমর্থনে কক্সবাজারের চকরিয়ায় স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চকরিয়া পৌরসভা শাখা ১১ দলের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে, পৌর বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে এক মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের মহাসড়ক প্রদক্ষিণ করে থানা রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। পৌর জামায়াতের আমির মো: আরিফুল কবিরের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল ও সমাবেশে ১১ দলীয় ঐক্যের অন্তর্ভুক্ত বিভিন্ন দলের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।