ঈশ্বরগঞ্জে ‎জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন সময়ের দাবি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

মো: আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

Location :

Ishwarganj
ঈশ্বরগঞ্জে ‎জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরগঞ্জে ‎জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

‎জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

‎বুধবার দুপুর ১২টায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে উপজেলা শাখার সভাপতি শিহাব উদ্দিনের নেতৃত্বে মারকায মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মানিক হাসান। তিনি জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে হবে।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি ত্বহা, ডিএস মাদরাসা শাখার সভাপতি শিহাবুল ইসলাম, সেক্রেটারি মুতাসিম বিল্লাহ, প্ল্যান অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মুরছালিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন সময়ের দাবি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।