আদালতের শুনানি শেষে রায় প্রদানের সিদ্ধান্ত

নারায়ণগঞ্জে ২শ’ বছরের পুরোনো শ্মশান রক্ষা মামলায় নতুন মোড়

নারায়ণগঞ্জে ২ শ’ বছরের শ্মশান রক্ষা মামলায় নতুন মোড় নিয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও আম্বার পেপার মিলসের চলমান মামলায় দুই পক্ষের আইনি লড়াইয়ে আদালতের চূড়ান্ত রায়ের সিদ্ধান্ত নিয়েছে।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
সিদ্ধিরগঞ্জ শ্মশানঘাট ও মন্দির
সিদ্ধিরগঞ্জ শ্মশানঘাট ও মন্দির |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জে ২ শ’ বছরের শ্মশান রক্ষা মামলায় নতুন মোড় নিয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও আম্বার পেপার মিলসের চলমান মামলায় দুই পক্ষের আইনি লড়াইয়ে আদালতের চূড়ান্ত রায়ের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) নারায়ণগঞ্জের প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ইনজাংশন ও স্থিতাবস্থা আদেশ বাতিলের আবেদন নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে আদালত রায় প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।

শুনানি শেষে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘সরকারি তদন্তে জমিটি শ্মশানের জমি হিসেবে প্রমাণিত হয়েছে। আইন অনুযায়ী হাট-বাজার, রাস্তা, মসজিদ, মন্দির বা জনস্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লিজ দেয়ার সুযোগ নেই। এভাবে শ্মশানটির উন্নয়ন কাজটি নিয়ে অনিশ্চয়তা শুরু হলে বিশ্বব্যাংকের অর্থায়ন ফিরে যাবে। এরশাদ সরকারের আমলে মাত্র এক টাকায় বিপুল পরিমাণ এই সম্পদ স্থায়ী বন্দোবস্ত দেয়া হয়েছে। বিষয়টি হাস্যকর এবং এর তদন্ত হওয়া প্রয়োজন।’

অপরদিকে আম্বার পেপার মিলসের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মজিদ খন্দকার বলেন, ‘শ্মশান দাবিদারদের কোনো আইনি ভিত্তিসম্পন্ন কাগজপত্র নেই। আমরা প্রয়োজনীয় সব কাগজপত্র আদালতে জমা দিয়েছি। রায় আমাদের বিপক্ষে গেলে উচ্চ আদালতে যাব।’

জানা গেছে, সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকায় অবস্থিত প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী শ্মশান ও মন্দিরটি ১৭৯৩ সাল থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শুধু সিদ্ধিরগঞ্জ নয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড এবং পাশের সোনারগাঁয়ের কাঁচপুর ও মদনগঞ্জ এলাকার হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীর শেষকৃত্য সম্পন্ন করার একমাত্র স্থান এটি।