মদন ( নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদনে হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ মে) সকালে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের হাওরে এ ঘটনা ঘটনা ঘটে।
মারা যাওয়া আমিনুল ইসলাম এরশাদের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার সেঁওতা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে বাগজান গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে বৃষ্টি শুরু হলে হাওর থেকে গরু আনতে যান এরশাদ। এ সময় বজ্রপাত হলে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম জানান, বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ নামের একজন কৃষক বজ্রপাতে মারা গেছেন। মৃত ব্যক্তির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।



