ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিহত বদিউল আলম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জোলাভিটা এলাকার মৃত আহমদুর রহমানের ছেলে।

Location :

Fatikchhari
নিহত বদিউল আলম
নিহত বদিউল আলম |নয়া দিগন্ত

​ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের ফটিকছড়িতে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় বদিউল আলম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার গহিরা–হেঁয়াকো সড়কের ফটিকছড়ি পৌরসভার জোলাভিটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বদিউল আলম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জোলাভিটা এলাকার মৃত আহমদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় মসজিদে জোহরের নামাজ আদায় করে হেঁটে বাড়ি ফিরছিলেন বদিউল আলম। পথে জোলাভিটা এলাকায় পৌঁছালে লেলাং থেকে বিবিরহাট অভিমুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিঁটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. তামান্না তাবাসসুম জেসি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, "সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পাই।"