শিবচরে পদ্মায় ঢাকার সাংবাদিক নেতাদের ঈদ পুনর্মিলনী ও নৌবিহার

শিবচর উপজেলা প্রেস ক্লাব ও শিবচর সাংবাদিক পরিবারের আয়োজনে শনিবার (৪ এপ্রিল) দুপুরে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পদ্মা নদীতে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar

মাদারীপুরের শিবচরে প্রমত্তা পদ্মা নদীতে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতাদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও নৌবিহার অনুষ্ঠিত হয়েছে।

শিবচর উপজেলা প্রেস ক্লাব ও শিবচর সাংবাদিক পরিবারের আয়োজনে শনিবার (৪ এপ্রিল) দুপুরে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পদ্মা নদীতে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক মো. আবু বকরের সঞ্চালনায় এবং শিবচর প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, সাংবাদিকতার ব্যস্ত জীবনে এ ধরনের ঈদ পুনর্মিলনী ও নৌবিহার আয়োজন মানসিক প্রশান্তি আনে এবং সহকর্মীদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করে। তিনি বলেন, শিবচরে এসে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা সরাসরি দেখার সুযোগ হয়েছে, যা ভবিষ্যতে তাদের নিয়ে কাজ করতে সহায়ক হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, গণমাধ্যম শুধু সংবাদ প্রচারের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার এবং সমাজের দর্পণ। আজকে আমরা প্রমত্তা পদ্মায় নৌকা ভ্রমণ করে সত্যিই আনন্দিত। এখানে প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ কষ্টগুলো সরাসরি অনুধাবন করা যায়। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রান্তিক মানুষের সমস্যা তুলে ধরার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সংস্কৃতি ও দায়িত্ববোধ জাগ্রত করে। তিনি সাংবাদিকদের সুষ্ঠু, সুন্দর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে স্বাধীনতা ও পেশাগত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, দৈনিক বর্তমান দিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি একেএম মোহসিন, ঐশী বাংলার সম্পাদক মহিউদ্দিন খান ফারুকী, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান, শিবচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, ইসলামিক টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরান, শিবচর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের শিবচর সংবাদদাতাসহ আহসান হাবীবসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।