ভান্ডারিয়ায় ২৭ দিন ধরে তালাবদ্ধ মহিলা বিষয়ক দফতর

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা মহিলা বিষয়ক দফতর ২৭ দিন ধরে তালাবদ্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশী নারীসহ সাধারণ মানুষ।

মামুন হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর)

Location :

Pirojpur
ভান্ডারিয়ায় ২৭ দিন ধরে তালাবদ্ধ মহিলা বিষয়ক দফতর
ভান্ডারিয়ায় ২৭ দিন ধরে তালাবদ্ধ মহিলা বিষয়ক দফতর |নয়া দিগন্ত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা মহিলা বিষয়ক দফতর ২৭ দিন ধরে তালাবদ্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশী নারীসহ সাধারণ মানুষ।

বুধবার (৮ এপ্রিল) সরেজমিনে ‍উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এমন ‍দৃশ্য দেখা যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘ দুই বছর ধরে সরকারি এ দফতরটিতে একমাত্র জনবল হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আব্দুল ওহাব হাওলাদার কর্মরত ছিলেন। তিনে গত ১২ মার্চ চাকরি থেকে অবসরে যান। পরদিন ১৩ মার্চ থেকেই অফিসটি তালাবদ্ধ অবস্থায় আছে। আশ্চর্যের বিষয়, গুরুত্বপূর্ণ একটি অফিসে একজন কর্মকর্তার অবসরের পর বিকল্প কোনো জনবল পদায়ন না করায় অফিসটি বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর ধরে ওই কর্মকর্তা একাই দপ্তরের সব কার্যক্রম চালিয়ে আসছিলেন। দপ্তরের প্রধান কর্মকর্তা ছাড়াও অফিস সহকারী, প্রশিক্ষক ও অফিস সহায়কসহ মোট পাঁচটি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। সংশ্লিষ্ট

কর্তৃপক্ষের উদাসীনতায় একমাত্র জনবল হিসেবে ওই কর্মকর্তা অবসরে যাওয়ার সাথে সাথে সরকারি এ অফিসের সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এদিকে অফিসটি বন্ধ থাকায় প্রতিদিন সেবা নিতে এসে তালা ঝুলতে দেখে ফিরে যাচ্ছেন নারীসহ সাধারণ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা, এর অথচ দায় নিচ্ছে না কেউ।

সেবা নিতে আসা পারভীন বেগম জানান, একজন কর্মকর্তার অবসরে যাওয়ার পর কীভাবে একটি সরকারি দফতর পুরোপুরি অচল হয়ে পড়ে? দীর্ঘদিন ধরে শূন্য পদগুলো পূরণ করা হয়নি কেন? আমাদের মতো সাধারণ মানুষ ভোগান্তিতে পড়লেও এর দায় কেউ নেয় না।

এ বিষয়ে পিরোজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিকা আক্তার বলেন, ভান্ডারিয়া দফতরে কেবল প্রধান কর্মকর্তা কর্মরত ছিলেন, বাকি সব পদই শূন্য ছিল। তার অবসরের পর ওই অফিসের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শূন্যপদ পূরণের আগ পর্যন্ত জেলা দফতর থেকে একজন অফিস সহকারীকে অতিরিক্ত দায়িত্ব দেয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ভান্ডারিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হালদার বলেন, কর্মকর্তা ছাড়া সব পদই শূন্য থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগে জানিয়ে দ্রুত জনবল নিয়োগের উদ্যোগ নেয়া হবে।