গরু নিয়ে হাটে যাওয়া হলো না ব্যবসায়ীর

নড়াইল শহরের প্রবেশদ্বার সীমাখালী এলাকায় গরুবোঝাই পিকআপ সেতুর উচ্চতাবারের সাথে ধাক্কা লেগে মনির কাজী (৪৮) নিহত হয়েছেন।

নড়াইল প্রতিনিধি

Location :

Narail
গরু নিয়ে হাটে যাওয়া হলো না ব্যবসায়ীর
গরু নিয়ে হাটে যাওয়া হলো না ব্যবসায়ীর |নয়া দিগন্ত

নড়াইল শহরের প্রবেশদ্বার সীমাখালী এলাকায় গরুবোঝাই পিকআপ সেতুর উচ্চতাবারের সাথে ধাক্কা লেগে মনির কাজী (৪৮) নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির লোহাগড়া উপজেলার কোলা-দিঘলিয়া গ্রামের রোকন কাজীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মনির কাজীসহ দু’জন গরু ব্যবসায়ী লোহাগড়া থেকে পিকআপে গরু নিয়ে যশোরের ভাঙ্গুড়া হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল শহরের প্রবেশদ্বার সীমাখালী এলাকায় গরুবোঝাই পিকআপটি সেতুতে উঠতে গিয়ে সেতুর উচ্চতাবারের সাথে মনির কাজীর মাথায় ধাক্কা লাগে। নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার সাথে থাকা অপর ব্যবসায়ী আহত হয়েছেন। তবে গরুগুলো অক্ষত আছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’