লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

ভোলার লালমোহন পৌরসভার হাসপাতাল রোড এলাকায় জ্বালানি তেল বিক্রির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

ভোলার লালমোহন পৌরসভার হাসপাতাল রোড এলাকায় জ্বালানি তেল বিক্রির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে পৌরসভাস্থ হাসপাতাল রোড এলাকায় জ্বালানি তেল বিক্রির দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জ্বালানি তেল কেনার যথাযথ রশিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলায় মোট ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

সহকারী কমিশনার ভূমি মো: রেজওয়ানুল হকের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ানুল হক বলেন, ‘চলমান পরিস্থিতিতে সরকারের নির্দেশনা মোতাবেক জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’