চিকিৎসাশাস্ত্রে তিন বিশেষায়িত বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন, ডা: মু'য়াজকে লোহাগড়ায় সংবর্ধনা

নড়াইলের লোহাগড়া উপজেলায় চিকিৎসাশাস্ত্রে তিনটি মৌলিক বিশেষায়িত বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করায় লোহাগড়ার কৃতী সন্তান ডা: মো: আজিজুর রহমান মুয়াজকে সংবর্ধনা দেয়া হয়েছে।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
ডা: মু'য়াজকে লোহাগড়ায় সংবর্ধনা
ডা: মু'য়াজকে লোহাগড়ায় সংবর্ধনা |নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়া উপজেলায় চিকিৎসাশাস্ত্রে তিনটি মৌলিক বিশেষায়িত বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করায় লোহাগড়ার কৃতী সন্তান ডা: মো: আজিজুর রহমান মুয়াজকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে শহরের ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের দ্বিতীয় তলার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মো: মুস্তাফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান, ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পরিচালক ডা. সুজিত কুন্ডু, সিনিয়র সাংবাদিক আকরামুজ্জামান মিলু, লোহাগড়া ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জি. রাজু আহম্মেদ বাপ্পি, শিক্ষক মহসিন উদ্দিন, হান্নান সরদার, বদরুজ্জামান বাবলু, মৃত্যুঞ্জয় ও মেহেদী হাসান বিশ্বাস, কাজী মুরাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ডা. আজিজুর রহমান এফসিপিএস (সার্জারি) ২০১৭ সালে, এফসিপিএস (ইউরোলজি) ২০২১ সালে এবং এমএস (সার্জিক্যাল অনকোলজি) ২০২৬ সালে সম্পন্ন করেন।

একজন চিকিৎসক হিসেবে তিনটি মৌলিক বিশেষায়িত বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের এ সাফল্য দেশের অ্যাকাডেমিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন।

অনুষ্ঠানে বক্তারা ডা: আজিজুর রহমানের এ সাফল্যের প্রশংসা করেন এবং তার পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁরা বলেন, এ ধরনের অর্জন তরুণ চিকিৎসকদের উচ্চশিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে ডা. আজিজুর রহমান উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তিনি ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান।