নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে ইসমাইল গাজী (২৫) নামে এক জাহাজ শ্রমিক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর সোনালী ঘাটে পণ্যবাহী লাইটারেজ জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ ইসমাইল বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটবাছা গ্রামের মো: হানিফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহাজ থেকে মালামাল আনলোডের সময় ইসমাইল হঠাৎ অসুস্থ হয়ে জাহাজের কার্নিশ থেকে ছিটকে শীতলক্ষ্যা নদীতে পড়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দীন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ ইসমাইলকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’



