চকরিয়ায় মাতামুহুরি নদীর চোরাবালিতে আটকে ২ কিশোরীর মৃত্যু

দু’জনকে জীবিত উদ্ধার

চারজন কিশোরী দলবেঁধে পাশের মাতামুহুরি নদীতে গোসল করতে গিয়ে চোরা বালিতে হারিয়ে যায়। সে সময় দু’জন কোনোভাবে উদ্ধার হয়ে এলেও বাকি দু’জন নিখোঁজ হয়।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চোরাবালিতে আটকে দুই কিশোরীর মৃত্যু
চোরাবালিতে আটকে দুই কিশোরীর মৃত্যু |নয়া দিগন্ত গ্রাফিক্স

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীর চোরাবালিতে আটকে পড়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরো দু’জনকে জীবিত উদ্ধার করছে স্থানীয়রা।

সোমবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা গ্রামের মৌলভির চর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হালকাকারা গ্রামের মৌলভির চর এলাকার চারজন কিশোরী দলবেঁধে পাশের মাতামুহুরি নদীতে গোসল করতে গিয়ে চোরা বালিতে হারিয়ে যায়। সে সময় দু’জন কোনোভাবে উদ্ধার হয়ে এলেও বাকি দু’জন নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা মাতামুহুরি নদীর নিখোঁজ স্থানে তল্লাশি চালিয়ে মায়মুনা আক্তার (১৩) ও ইসফা মনি (১১) নামে দু’জনকে চোরাবালিতে আটকা পড়া অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয়রা তাদের হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

চকরিয়া পৌরসভার সাবেক কমিশনার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। মাতামুহুরি নদীর পানিতে ডুবে গিয়ে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর চর এলাকার জামাল উদ্দিনের মেয়ে মায়মুনা আক্তার ও আবদুর রহিমের মেয়ে ইসফা মনি।

চকরিয়া থানার আপারেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, মাতামুহুরি নদীতে তলিয়ে গিয়ে দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।