মাদারীপুরে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

রাতে কোনো এক সময়ে তাকে হত্যা করে মুখমণ্ডল থেতলে দিয়ে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
পুলিশের গাড়ি
পুলিশের গাড়ি |নয়া দিগন্ত

মাদারীপুরে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিন দুধখালী এলাকার সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে, এখনো পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে ওই এলাকার সড়কের পাশে এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময়ে তাকে হত্যা করে মুখমণ্ডল থেতলে দিয়ে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।